বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের আদালত বর্জন

আপডেট: January 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে বরিশালে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার আদালত বর্জন করে আদালত চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পদক আবুল কালাম আজাদ, আলী হায়দার বাবুল, কাজী এনায়েত হোসেন বাচ্চুসহ অন্যান্যরা।

এ সময় তারা বলেন, আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তাই ৭ জানুয়ারির নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network