শিরোনাম
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক মামুন-অর-রশিদ বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত গৌরনদীতে ঢালাইয়ের পরপরই ধ্বসে পড়লো ব্রিজের পাটাতন হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট: July 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১১টা পর্যন্ত।

পরিবেশনায় অংশ নেয় হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল মহানগর জামায়াত ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় আয়োজন উপভোগ করেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনষ্ঠিত হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network