বরিশালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কনস্টেবলের মৃত্যু

আপডেট: May 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রথম এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের(শেবাচিম) করোনা ওয়ার্ডে মারা যান তিনি।
মৃত সোহেল মাহমুদ পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অ্যান্ড ওয়েলফেয়ারে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
 
জানা গেছে, ডায়াবেটিস, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৯টার দিকে সোহেল মাহমুদকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
 
তবে সোহেল মাহমুদ করোনায় আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network