শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

আপডেট: December 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারাল  দেশী অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাউনিয়ার শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মাদারীপুর জেলার আদিতপুর গ্রামের নুরুজ্জামান কাজী (৪৫), একই জেলার বাজিতপুর গ্রামের মো. সম্রাট (৪৮) ও বাচ্চু খান (৩৪)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাউনিয়া শেরেবাংলা নগর এলাকায় টহল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ধারাল রামদা, একটি দা, একটি ছুরি, রেঞ্জ ও তালাকাটার যন্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত তিনজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, দিনাজপুর ও নেত্রকোনার মোহনগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network