বরিশালে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে কর্মহীনদের বিক্ষোভ

আপডেট: April 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: ত্রাণের দাবিতে বরিশাল সিটির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার অভুক্ত শত শত নারী পুরুষ বরিশাল লাকুটিয়া সড়ক আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। রোববার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। আন্দোলনরতদের অভিযোগ করোনাভাইরাসের কারণে ২৫ থেকে ২৭ দিন ধরে কাজ বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে দিন কাটাচ্ছে। এর আগেও একই ওয়ার্ডে ত্রাণের দাবীতে রাস্তায় নেমেছিল কর্মহীন অসহায় মানুষ।

স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ত্রাণ দেওয়ার কথাবলে ভোটার আইডি কার্ড ও নাম ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে যায়। কিন্তু প্রায় ১ মাস হয়ে গেলেও তাদের কোন ত্রান সহোযোগিতা করেনি।

তারা অভিযোগ করেন ১ নম্বর ওয়ার্ডের অন্যান্য এলাকায় অনেকেই ত্রাণ পেয়েছে। কিন্তু পশ্চিম কাউনিয়া বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির নিজস্ব এলাকা হওয়ায় তাদেরকে ত্রাণ থেকে বঞ্চিত করছে।

এবিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন বলেন- বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ কর্মহীন ৪০ হাজার মানুষেরর জন্য ত্রাণ সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের অধিক মানুষের মাঝে এই ত্রাণ পৌঁছে দিয়েছেন।

১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ ঘরে ত্রাণ পৌঁছে গেছে। তবে পশিম কাউনিয়া এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি।

এটা একটি চলমান কার্যক্রম অতি শিগগিরই তারাও ত্রাণ পাবে বলে তিনি জানান। পরে কাউনিয়া থানা পুলিশের ওসি অপরেশন হিরন্ময় তার ফোর্স নিয়ে এসে আন্দোলনরতদের ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network