আপডেট: January 28, 2024
বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে দেড় মণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এসময় পাঁচ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর রুপাতলী হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চালায়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, আজ রোববার দুপুরে রুপাতলী হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাঁচ ভ্রাম্যমাণ খুচরা ব্যাসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা জব্দ হয়। আটককৃতদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানুর রহমান। পরে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও ওসি মো. জলিল।

