শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

আপডেট: February 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের অভিযানে ২ শ’ পিস ইয়াবাসহ ১ জন এবং ২ কেজি গাঁজাসহ আরো একজন আটক হয়েছে। সোমবার দিবাগত রাতে এই পৃথক অভিযান চালায় তারা।

আজ বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বন্দর থানার একটি দল সোমবার রাতে সাতমাইল বাজারের মোহনগঞ্জ সড়কের প্রবেশমুখ থেকে মো. জাহান হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে ২শ’ পিস ইয়াবা সহ আটক করে। আটক জাহান নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।

অন্যদিকে একই রাতে বিমান বন্দর থানার আরেকটি দল গড়িয়ারপাড় গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম সরদার (৩৯) নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। আটক সোহাগ পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিমান বন্দর থানায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network