শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

বরিশালে প্রথম করোনা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে নার্স

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: করোনা আক্রান্তের পর প্রথম শেবাচিম হাসপাতাল থেকে বাড়ি ফেরা একই (শেবাচিম) হাসপাতালের সেবিকা হিসেবে কর্মরত সুইটি বেগম (২৮) নিজ বাড়িতে ফিরে গেছেন। বরশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা নার্স সুইটি বেগমের দুই দফা টেস্টের পর নেগেটিভ রেজাল্ট আসায় সুস্থ্য হিসেবে তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসি মুখে বাড়ি ফেরার প্রাক্কালে পূণঃজীবন লাভ করছেন জানিয়ে সহকর্মীদের উদ্দেশ্যে সুইটি বেগম বলেন, করোনা ভাইরাস জেঁকে ধরলে জীবনের দারপ্রান্তে পৌঁছানোর আলামত অনুভব করা যায়। তবে এতে আমি মোটেও ভীত নই, আগামী কয়েকদিনের মধ্যেই আমি মানব সেবায় ফিরে আসছি।

আজ শনিবার সকালে করোনা ইউনিটের দায়িত্বরত এক চিকিৎসক এই তথ্য দিয়েছেন। চিকিৎসকদের ধারণা, সুইটি বেগম শেবাচিম হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এধরণের কোন রোগীর দ্বারা সংক্রমিত হয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ১৯ এপ্রিল শেবাচিমের আইসোলেশনে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন।

সূত্রমতে, গত ২৩ এপ্রিল শেবাচিম হাসপাতাল থেকে প্রথমবারের মতো নার্স সুইটি বেগমসহ বাবুগঞ্জ উপজেলার দুইজনকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। সুইটি বেগম ছাড়াও শেবাচিমে কর্মরত একজন সহকারী অধ্যাপক, একজন সংযুক্ত মেডিক্যাল অফিসার এবং চারজন ইন্টার্নি চিকিৎসক ও একজন মেডিক্যাল শিক্ষার্থী করোনায় আক্রান্তের তালিকায় রয়েছেন।

জেলায় সর্বমোট ৩৬ জনের দেহে করোনার অস্থিত খুঁজে পাওয়া গেছে। এরমধ্যে সর্বাধিক আক্রান্ত বরিশাল সদর উপজেলায় ১১জন। দ্বিতীয় অবস্থানে থাকা বাবুগঞ্জে ১০, গৌরনদী ও হিজলা সমসংখ্যক তিনজন, বানারীপাড়া ও মেহেন্দিগঞ্জে দুইজন করে, মুলাদী ও উজিরপুরে একজন করে করোনা রোগী শেবাচিমে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ২৬জন রোগী শেবাচিমের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network