শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে ফার্মেসি তদারকিতে শিক্ষার্থীরা

আপডেট: August 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরের বিভিন্ন এলাকার ফার্মেসী ঘুরে দেখেছে শিক্ষার্থীরা। বেলা ১২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ফার্মেসীতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তারা নগরের হাসপাতাল রোড, পাটপট্টি রোড, সদর রোডসহ বিভিন্ন এলাকায় ফার্মেসীতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পাশাপাশি ঔষধের মেয়াদ ও দামের বিষয়েও তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন রবিউল, তানহা, অন্যন্যা, আফসান, শোয়েব, খুশবু সহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network