১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

বরিশালে বাড়ির বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার, আটক ১

আপডেট: মে ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলায় বসতবাড়ির বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়গাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আফসার লটিয়ারের বাড়ির বাগান থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। অভিযানে গাঁজা চাষের দায়ে তার ছেলে আলতাফ লটিয়াকে আটক করে পুলিশ।

শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আলতাফ লটিয়া তার বাড়ির বাগানে গাঁজা গাছ চাষ করছেন। এরপর পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম বলেন, “আটক আলতাফ লটিয়াকে আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network