শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে বিএনপি’র গণঅনশন

আপডেট: November 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র ব্যানারে আজ শনিবার সকাল ১০টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়।

এটি মহানগর বিএনপি’র কর্মসূচী হলেও উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি’র নেতারা অনশনে উপস্থিত ছিলেন। তবে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।

মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমসহ অন্যান্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network