বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: March 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীর কাউনিয়া থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, কালিগঞ্জ গ্রামের কামাল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও কাউনিয়া সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার নবীন। এ সময় তাদের কাছ থেকে ১৩৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মো. মাসুদ রানা, ওসি আজিমুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাউনিয়া ব্রাঞ্চ রোডস্থ জনৈক ফরিদ আলমের ভাড়াটিয়া বাসায় ইয়াবাসহ একজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানার নেতৃত্বে থানার ওসি আজিমুল করিম, ওসি (তদন্ত) মো. ছগির হোসেন, এসআই গোবিন্দ, এএসআই সাইফুল-১, এএসআই আঃ হালিম, এএসআই আবুল কালাম, এএসআই জসিম, এএসআই জসিম উদ্দিন সংগীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালান।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকেই ১৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য পৌনে ৭ লাখ টাকা। এ সময় রাসেলের অন্যতম সহযোগী নবীনকেও আটক করা হয়।তিনি আরো জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network