শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি

আপডেট: November 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে বিএনপি। বরিশাল জেলা বিএনপি, মহানগর যুবদল এবং জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো পৃথক সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে।

বরিশাল জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তারা একটি র‌্যালি বের করে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি বরিশাল মহানগর যুবদল, জেলা দক্ষিণ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও পৃথকভাবে র‌্যালি আয়োজন করেন।

তারা সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু করে। এ উপলক্ষে বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণার দাবি জানান।সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে এসে সমবেত হন। তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড।এ সময় বরিশাল সদর মৎস্যজীবী দল বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন, বরিশাল সদর উপজেলা মৎস্য বিএনপির সভাপতি খোকন হাওলাদার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিটনসহ মৎস্যজীবী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network