বরিশালে ভোট বর্জন করতে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট: December 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ সফল করতে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপি। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর নথুল্লাবাদ ইন্দো বাংলার সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে তারা সিএন্ডবি রোড বৈদ্যপাড়া পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ৭ জানুয়ারির ভোট বর্জন, সরকারকে সকল ধরনের কর ও খাজনা প্রদান বন্ধসহ অসহযোগ সফল করার আহ্বান জানান বিএনপি নেতারা।

লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ নগরীর বিভিন্ন ওয়ার্ডেও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network