শিরোনাম
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু গারুড়িয়াকে ‘মডেল’ ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার আলহাজ্ব এম. সাখাওয়াত হোসেন খান পলাশের দর্শনায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

বরিশালে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: May 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের সদরে নিজ বাড়ি থেকে সোনিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।সোনিয়া সারসী গ্রামের আজাহার খার মেয়ে। সে লাকুটিয়া সিনিয়র আলিম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, চার বোনের মধ্যে সবার ছোট ছিলে সোনিয়া। মা না থাকায় এবং তিন বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাবার সঙ্গে থাকতো সোনিয়া। রাতে আজাহার খা ঘরে ঢোকার সময় দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান সোনিয়াকে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে তা প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা করেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি বলা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network