শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট: November 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৬ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসীর সাধারন শিক্ষার্থীরা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে নগরের চাঁদমারী চৌরাস্তার মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা।

গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহাল।

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগ বিধি ও অংসগতিপূর্ণ গ্রেড সংশোধন করা।

মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা। ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা তুলে ধরেন। এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network