বরিশালে সরকারি প্রতিষ্ঠানে দালালি করে ১৪ জন আটক

আপডেট: September 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৮। রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে ১৪ দালালকে আটক করা হয়।

অভিযানে থাকা র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আটক ১৪ দালালের মধ্যে ১২ জনকে এক মাস করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব।সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেওয়ার জন্য র‌্যাবের দালালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network