আপডেট: January 13, 2024
বরিশাল প্রতিনিধি:: হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। কয়েকদিন ধরে তীব্র শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এছাড়া দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালের আকাশে। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলিসিয়াস।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল।
তিনি জানান, শনিবার সকাল ৯টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তিনি আরো জানান, বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ অনুভব হয়। আগামী তিন চারদিন শীতের এ তীব্রতা অব্যাহত থাকতে পারে।

