আপডেট: November 18, 2022
আপডেট নিউজ ডেস্ক:: বরিশাল নগরের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃতরা হলো, বরিশাল নগরের হাটখোলা রোডের চরমোনাই ট্রলারঘাট সংলগ্ন এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩২) ও ঝালকাঠি সদরের পুরাতন কলাবাগান এলাকার ইলিয়াস মৃধার ছেলে মিলন মৃধা (৩২)।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন।অভিযান দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার রিপন হাওলাদারের বড়ভাই মোহাম্মদ সেন্টু হাওলাদার (৩৫)পালিয়ে যায়।
এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত ও পলাতকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

