শিরোনাম
বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, তদন্ত দাবি বাউফলে গৃহবধূকে যৌন নির্যাতনের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা ফারুক প্যাদা কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন আটক ৬ শিক্ষা সপ্তাহে চরফ্যাশন উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের সম্মাননা

বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ

আপডেট: July 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া থানার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ জানান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের তত্ত্বাবধানে পরিচালিত ধারাবাহিক অভিযানে জুলাই মাসে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মোবাইলগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে হস্তান্তর করা হয়েছে।দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারসহ কাউনিয়া থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network