শিরোনাম
আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উজিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন বিতরণ ভোলায় সরকারি পিস্তলসহ যুবক আটক বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে: এমপি সান্টু

বরিশালে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

আপডেট: January 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বরিশালে তথ্যের গড়মিল থাকায় তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিইটি) মনদীপ ঘরাই।

তিনি বলেন, তৃতীয় শ্রেণিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। জন্মনিবন্ধন একের অধিক তৈরি করে একাধিক নাম ব্যবহার করে ভর্তিতে তথ্য গড়মিল করেছে তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, সরকারি জিলা স্কুল থেকে ৫২, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪ জন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জনসহ মোট ১৩২ জনের ভর্তি বাতিল করা হয়েছে। এখন বাতিল প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হোসেন বলেন, তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন করায় ডিজিটাল লটারিতে সেই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network