শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরিশালে ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু

আপডেট: May 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দি নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মারা যান। এইকভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘন্টা পর মারা যান উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।
 
এর আগে শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সী একজন। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
 
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা যান ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network