বরিশাল  গৌরনদীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট: August 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল  গৌরনদীতে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার শামীম মীর  ।। গৌরনদী উপজেলার বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের ডোবা থেকে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশ লাশটি উদ্ধার করে সুরাত হাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন, পুলিশ ও স্বজনরা জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন গৌরনদী উপজেলার বার্থী মাথ্যমিক বিদ্যালয়ের সামনে অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের সোহেল রানা লাশটি তাদের ছোট ভাই মামুন রারির লাশ হিসেবে শনাক্ত করে। তিনি বলেন, অটোচালক ছোট ভাই মামুন রারি (৩০) গত ১৯ আগষ্ট রাত ৯টায় নিখোজ হন। ২০ আগষ্ট উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়রী করে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) তৌহিদুজ্জামান জানান, সুরাত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network