শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি :: বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় নামক স্থানের ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত যুবকের নাম সোহেল রানা (২৭)। তিনি বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে যাত্রা করে সোহেল রানা। পথিমধ্যে ঝালকাঠির ব্রাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটরসাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন।

এদিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল নিয়ে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে (বোনের ছেলে) নাহিদ হোসেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network