আপডেট: June 6, 2020
আপডেট নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় অনলাইন “বরিশাল বাণী” গত ৪জুন একটি সংবাদ প্রকাশ করে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে স্বেচ্ছাসেবী মানবাধিকার এবং পরিবেশ বিষয়ক সংগঠন “নাগরিক অধিকার” এর পক্ষে প্রশাসনের তিন উচ্চপদস্থ কর্মকর্তা ও একজন জনপ্রতিনিধিকে ডিমান্ড জাস্টিস নোটিশটি প্রেরণ করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বরিশাল জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ দেওয়া হয়। এর একটি অনুলিপি কপি প্রধানমন্ত্রীর দপ্তরেও প্রেরণ করা হয়েছে।
আগামী ৩ দিনের মধ্যে দিঘিটির ভরাট কার্যক্রম বন্ধ এবং দিঘিটি পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে এবং আইনের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তিনদিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট আবেদন ফাইল করা হবে। এক মেইল বার্তায় বিষয়টি বরিশাল বাণীকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী হাসান তারিক পলাশ।
প্রকাশিত সেই সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন
https://barisalbani.com/বরিশাল-নগরীর-২শ-বছরের-প্/

