বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

আপডেট: July 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর ২টায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বিভাগের ছয় জেলার আওতাধীন ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন শিক্ষার্থী ১৯৪টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ছাত্র ছিল ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। মোট পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।পাসের হারে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

প্রতিবারের মতো এবারও ছাত্রীদের ফলাফল ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে —পাসের হার, তেমনি জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও।গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। সেই তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network