বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০৬ জন করোনায় আক্রান্ত

আপডেট: May 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা ১২ হাজার ৪২৪ জন। মোট মৃতের সংখ্যা ১৮৬ জন।
বৃস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
 
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৭০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ২৪৪। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩৪ হাজার ৩০০ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network