শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বাংলাদেশ সফরে থাকা লঙ্কান শিবিরে করোনার হানা

আপডেট: May 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দুপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার। এর আগেই এলো বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচ। লঙ্কান সাংবাদিক দানুষ্কা অরবিন্দ বিষয়টি জানিয়েছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোও বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে সিরিজের প্রথম ওয়ানডে পড়ে গেছে শঙ্কায়।লঙ্কান আরেক সাংবাদিক রেক্স ক্লেমেন্টাইন জানাচ্ছেন, আক্রান্ত দুই খেলোয়াড় হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। সঙ্গে কোচ চামিন্দা ভাসের শরীরেও পাওয়া গেছে করোনার অস্তিত্ব।

রোববার সকালে প্রথম পিসিআর টেস্টের ফলাফলে এ খবর আসে। এখন অপেক্ষা দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলের। প্রসঙ্গত, আজ দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network