শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিহত

আপডেট: June 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে গেছে। এতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন এর বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আসা ঈগল লঞ্চটি নুরাইনপুর ঘাটে নোঙর করে।এ সময় লঞ্চঘাটসংলগ্ন খেয়া নৌকাটিকে ধাক্কা দিলে যাত্রীরা পানিতে পড়ে যান। সবাই সাঁতরে তীরে উঠলেও আনোয়ার হোসেন পানিতে ডুবে মারা যান। পরে লঞ্চটি কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network