শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে অবৈধ রেনু পোনা আটক, জব্দকৃত মাছের পোনা তুলাতুলি নদীতে অবমুক্তকরণ

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দীন মোহাম্মাদ দীনু,বাকেরগঞ্জ::
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিংঙ্গার হাট বাজার থেকে অবৈধ উপায়ে রেনু পোনা পাচার কালে আজ শনিবার  সকাল ৬ টায় একটি পিক আপ আটক করে এলাকাবাসী।

আটক পিক আপ ড্রাইভার পালিয়ে যায়।স্থানীয় জনসাধারণ এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাধবী রায় কে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট , বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান কে ঘটনা স্থলে পাঠান।কর্মকর্তাদ্বয় কর্তৃক উল্লিখিত স্থানে গিয়ে পিক আপ সহ ০৪ টি ড্রাম জব্দ করা হয়।পরবর্তিতে ড্রামের রেনু পোনা ও লার্ভি গুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।

এ প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, মৎস্য হ্যাচারি আইন ২০১০ মোতাবেক রেনু পোনা নিবন্ধন ব্যাতিত কোন হ্যাচারি এর উৎপাদন,পরিবহন ও বিপনন করতে পারবে না।এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষ্ণণ আইন ১৯৫০ মোতাবেক রেনু পোনা বা অতি ক্ষুদ্রাকৃতির মাছ মারা বা বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাদ। সুতরাং এ ধরণের অপরাধ থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network