বাকেরগঞ্জে ট্রাক মার্কার পক্ষে একাট্টা হচ্ছে জনসাধারণ

আপডেট: December 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার পক্ষে ঝাপিয়ে পড়ছে তার নিজ এলাকা চরাদীর মানুষ। গতকাল চরাদীর বলইকাঠী গ্রামে এক সভায় এই একাত্মতা ঘোষণা করেন নানা শ্রেণিপেশার মানুষ। তারা বলেন, সুযোগ এসেছে একজন ভালো মানুষকে সংসদে পাঠানোর। এবার সাদা মনের মানুষ হিসেবে পরিচিত শামসুল আলম চুন্নুর পক্ষে দলমত নির্বিশেষে সবাই ঝাপি পড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনেকে বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, একজন নিশ্বার্থ জনপ্রতিনিধি ও দানবীর চুন্নু ভাই। এমন মানুষ আইন প্রনেতা হলেন দেশ আলোকিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চরাদী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আবুল বসার মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক মল্লিক, আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মল্লিক, মোঃ শহীদ, হানিফ মৃধা, নাজমুল ইসলাম সোহেল সহ আরো অনেকে। এতে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন উপস্থিত ছিলেন। মুল বক্তব্য রাখেন চরাদী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারদী ইউপি সদস্য, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক একে আজাদ চুন্নু খান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network