বাকেরগঞ্জে মন্দির ভেঙে পাথর চুরি, ২ চোর আটক

আপডেট: January 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব সংবাদদাতা:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ঠাকুরবাড়ি কালী মন্দির ভেঙে পাথর চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আব্বাস এবং দোলন নামের দুই চোর সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থল থেকে থানা পুলিশ চোরাই পাথরসহ ২ চোর সদস্যকে আটক করে। তাদেরকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আফজাল হোসেন জানান, রঙ্গশ্রী ইউনিয়নের কালী ও শীতলা মন্দির ভেঙে পাথর চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার করা হয়েছে। চুরি ঘটনার সাথে জড়িত বাকি তিন জন চোর সদস্য ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারে অভিযান  অব্যাহত রয়েছে। মন্দিরে চুরির ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network