শিরোনাম
উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

আপডেট: August 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব না। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোরগাং সহ সকল সমস্যা সমাধানে আপনাদের বস্তুনিষ্ঠ ভুমিকা কামনা করছি।

সভায় উপস্থিত সাংবাদিকরাও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারি কমিশনার ভূমি তন্ময় হালদার, ওসি আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক জাকির জমাদ্দার, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, গোলাম মোস্তফা, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, কে এম সোহেল হাসান মুসা, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, মোঃ আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মহসিন হোসেন, মুহিবুল ইসলাম সৌরভ, মোঃ সুমন ভূইয়া, মোঃ বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির, এইচ এম কামাল মৃধা, কবির গাজী প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network