শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

বাকেরগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট: October 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ::বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাফিয়া আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রাফিয়া উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে। সে পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সাপে তাকে দংশন করলেও ঘণ্টাখানেক পর মৃত্যু হয়।

স্বজনরা জানান, রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় রাফিয়া। কিছুক্ষণ পর ঘরে ফিরলে তার বাবা দেখন রাফিয়ার পা থেকে রক্ত ঝড়ছে। এরপর রাফিয়ার কাছে রক্ত বের হওয়ার কারণ জানতে সে তার বাবাকে জানায় পোকা জাতীয় কিছু একটা কামড় দিয়েছে। কিন্তু তার বাবার মনে সন্দেহ হয়। এরপর তার বাবা রাফিয়াকে নিয়ে স্থানীয় একজন ওঝার (সাপুড়ে) কাছে রওনা হন। তবে পথেই রাফিয়ার মৃত্যু হয়।

চরামদ্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন  দিয়ারচর এলাকায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেম্বারের (সদস্য) মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি দুঃখজনক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network