বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: November 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আজিজুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজিজুল হক ওই এলাকার মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁকে গ্রেফতার করা হয়।পরে গ্রেফতার ব্যক্তিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network