৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার বাকেরগঞ্জে রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার ফিলিং স্টেশনের পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে এই গাঁজা জব্দ করা হয়।

এসময় আটক করা হয় চট্টগ্রামের ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) ও একই উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এতথ্য নিশ্চি করে জানান, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোল্লাহাট থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এদিকে একই দিন বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন সময় জব্দ করা ৯৩ কেজি ৭শ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ১৫০৬পিস ইয়াবা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network