শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বানারীপাড়ায় বিয়ের আশ্বাস দিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ-গর্ভপাত

আপডেট: April 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও কোল্ড ড্রিংসের সঙ্গে ওষুধ খাইয়ে গর্ভপাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি প্রেমিক হাসিবুল হাওলাদারকে (১৯) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে মামলা ও ভিকটিমের পরিবারসহ একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার জিরাকাঠী এলাকার মো. হাসিবুল হাওলাদার (১৯) দীর্ঘ দিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ওই মাদ্রাসাছাত্রীকে (১৬) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। ফলে ভিকটিম ৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।এ খবর জানতে পেরে সম্প্রতি হাসিবুল তার প্রেমিকাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে গর্ভপাতের ওষুধ খাইয়ে পেটের বাচ্চা নষ্ট করে দেয়।

এ সময় রক্তক্ষরণ হলেও লোকলজ্জার ভয়ে মুখ খুলতে পারেনি ওই ছাত্রী ও তার পরিবার। পরে ১১ এপ্রিল রাত ১১টার দিকে প্রেমিক হাসিবুল ওই ছাত্রীর মোবাইলে ফোন করে তার ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে হাসিবুল তার বেডরুমে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ওই ছাত্রীর চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গেলে হাসিবুল সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পরে বিয়ে করার কথা বললে হাসিবুল তা অস্বীকার করে। এ ঘটনায় মঙ্গলবার ওই ছাত্রী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করে।বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. জুবাইরকে নির্দেশ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network