বাবার সাথে চাচার বিরোধ, চাচিকে পিটিয়ে হত্যা

আপডেট: October 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের হালুয়াঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মনোয়ারা খাতুন (৩৫)। তিনি উপজেলার গাজিরভিটার মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও বড় ভাই সমেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সমেদ আলী সন্তানদের নিয়ে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় রুস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনের মাথায় একাধিক আঘাত করে পালিয়ে যায় তারা। স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভাতিজা সামেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network