১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বাবা-ভাইয়ের কাঁধে করে দাফন দেয়া সেই যুবকের করোনা ছিল না

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খাটিয়া না পেয়ে বাবা-ভাইয়ের কাঁধে করে লাশ দাফন করা সেই যুবকের মৃত্যু করোনা ভাইরাসে হয়নি।

দাফনের তিন দিন পর রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মৃত যুবক আবদুস সালামের নমুনা পাঠানো হয়। সেখানে তার রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, আবদুস সালাম গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে গ্রামবাসীর সন্দেহ হয়। এতে বক্তারপুর কান্দাপাড়া মসজিদ কমিটি তার মরদেহ বহনের জন্য খাটিয়া দেয়নি।

খাটিয়া ছাড়াই বাবা জবুল মিয়া এবং দুই ভাই খালেক মিয়া ও আলী নূর মিয়া কাঁধে করে মরদেহ কবরস্থানে নিয়ে যান। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে হৃদয়বিদারক এ ঘটনাটি দেশব্যাপী তোলপাড় শুরু হয়।

মৃতের বাবা জবুল মিয়া বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তার দাফন-কাফনে কেউ এগিয়ে আসেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network