আপডেট: September 11, 2020
বাবুগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড কর্মীসভা ও কমিটি গঠন
বাবুগঞ্জ প্রতিনিধিঃবাবুগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ওয়ার্ড কর্মীসভা ও কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত কর্মীসভা ও কমিটি গঠন অনুষ্ঠানে চাঁদপাশা ইউনিয়নের ছাত্র সমাজের আহবায়ক মোঃ ঈমরান হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক ওমর ফারুক বাবুল আকন। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সেলিম হোসেন সপ্বন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রাজ, চাঁদপাশা ইউনিয়নের যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন খান, জাতীয় পাট্টি নেতা মোঃ মামুন খলিফা, ছাত্র সমাজের নেতা অরনোব,চাঁদপাশা ইউনিয়ন শ্রমিক পাট্টি আহবায়ক দুলাল হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন যুবসংহতির সাধারন সম্পাদক জাকির হোসেন, ছাত্র সমাজের নেতা ইবরাহীম। কোরআন তেলোয়াত করেন ছাত্র সমাজের নেতা সামিম হোসেন।
অনুষ্ঠান শেষে ৬ নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজ এর কমিটি গঠন করা হয়।
মোঃ কামরুজ্জামান কে সভাপতি ও মোঃ সোহাগ হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ সাওন খান ও মোঃ আলামিন কে সহ সভাপতি এবং মোঃ রাব্বি কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

