বাবুগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আপডেট: May 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের সিকদার বাড়ির সামনে থেকে একশটি ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব।
আটক আলামিন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মো. ইউনুস হাওলাদারের ছেলে।

বুধবার সকালে বরিশাল রুপাতলীস্থ র‍্যাব হেডকোইয়ার্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভূতের দিয়া গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের সামনে মাদক বেচা-কেনা হচ্ছে সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোড় চেষ্টাকালে তাদেরকে ঘেরাও করে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটক আলামিনের কাছ থেকে একশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ব্যাপারে র‍্যাবের ডিএডি মো. নুর ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network