শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৩

আপডেট: May 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের একটি শিশু ও দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আয়ান শেখ নামের ১০ মাস বয়সী একটি শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর নিহত দুই চালক হলেন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুস্তম হাওলাদারের ছেলে ট্রাকচালক জালাল হাওলাদার (৩৫) এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে বাসচালক আব্দুল্লাহ (৪০)।নিহত আয়াসের প্রতিবেশী আকমান উদ্দিন সাকি জানান, আয়াস তার বাবা-মায়ের সঙ্গে বাগেরহাট পৌরসভায় ভাড়া বাসায় থাকত। ঈদ করতে তারা টাঙ্গাইলের নিজেদের বাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আয়াস ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা-মাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল থেকে ঢাকায় পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, কমফোর্ট লাইনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network