বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সেচ পাম্পের বিদ্যুতের লাইন খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, উপজেলার আমরীতলা এলাকার ফকির আলীর ছেলে এখলাছ ও একই এলাকার বদি মিয়ার ছেলে আরিফ।
 
জানা গেছে, সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।স্বাস্থ্য কর্মকতা ডা. শামী ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network