আপডেট: January 31, 2024
ফাইল ছবি!
নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসার পথে ইউনুছ মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মারা যাওয়া ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে।
ইউনুছ মিয়ার সঙ্গে থাকা মজিবুর রহমান বলেন, আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুসল্লি নিয়ে বিশ্ব ইজতেমায় অংশ নিতে রওনা হই। মীরের বাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি আসার পর আমাদের সঙ্গেী ইউনুছ মিয়া দুইবার বমি করেন। তাকে দ্রুত টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউনুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।

