শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বেতাগীতে স্বামী-স্ত্রী দুজনই চেয়ারম্যান প্রার্থী

আপডেট: March 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে একই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বামীর বিদ্রোহী প্রার্থী হিসেবে স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার মোকামিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজন মল্লিক ও তার স্ত্রী জিনাত জাহান দুজনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী।

সহকারি রিটার্নিং কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, উপজেলার মোকামিয়া ইউনিয়নে পরপর দু’বার মাহবুব আলম সুজন আ’লীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে প্রথমবার ২০১১ সালে স্বতন্ত্র ও ২০১৬ সালে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি।
এবারের নির্বাচনে আ’লীগের নতুন মনোনীত প্রার্থী মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মেদের সাথে নির্বাচনে প্রতিযোগিতায় মাঠে নেমেছেন তিনি।

এদিকে স্বস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন উঠেছে।তবে বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজনের স্ত্রী জিনাত জাহান যুগান্তরকে বলেন, স্বামীর সহযোগীতার কারনেই আমি চেয়ারম্যান পদে ফরম ক্রয় করেছি ও দাখিল করেছি। যদি কোন কারনে আমার স্বামীর দাখিলকৃত কাগজপত্রে ত্রটির কারনে বাছাইকালে সমস্যা হয় তবে যাতে পরিবার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। যদি তার বাছাইকালে কোন সমস্যা না হয় তবে আগামী ২৪ তারিখ আমি প্রার্থীতা প্রত্যাহার করবো।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১১ এপ্রিল ভোটগ্রহন হবে। এছাড়া এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network