ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা দেখার সময় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট: December 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:: বাগেরহাটে মোরেলগঞ্জে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৭) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, নিহত টুটুল ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গুলিশাখালী এলাকায় একটি দোকানে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা চলছিল। সে সময় একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে রুবেলের (২৮) সঙ্গে টুটুলের কথা কাটাকাটি হয়। এই দুই জনের মধ্যে পূর্ব শত্রুতাও ছিল।

রুবেল প্রথমে লাঠি এবং পরে ছুরি দিয়ে টুটুলকে আঘাত করে। গুরুতর আহত আবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা মৃত ঘোষণা করেন।পুলিশ মরদেহ উদ্ধার এবং ঘাতককে আটকে অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network