শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বড়াইগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খ্রিস্টান নারীর আত্মহত্যা!

আপডেট: July 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে এক নারী আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রিস্টান পল্লীতে এ ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা (৪০) ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। পুলিশ ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

মৃত্যুর আগে জেনি তার ফেসবুক ওয়ালে লিখেন, ‘জন্মেছি আমি এই সুন্দর পৃথিবীতে। মরবো এই সুন্দর পৃথিবীতেই। তবে মৃত্যু তুমি আমাকে কষ্ট দিয়ো না। আমি তৈরি তুমি এসো, ভালোবেসে গ্রহণ কর।’

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন। করোনা মহামারিতে বাড়ি চলে আসেন তিনি। প্রায় ১৬ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আর বিয়ে করেননি। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সাথেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউসে চাকরি করেন।

তিনি আরো বলেন, শুক্রবার বেবীর ভাইয়ের বউ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যান। এসময় বেবী একই বাড়িতে ছিলেন। দুপুরে কোনো এক সময় তিনি নিজ ঘরে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দীর্ঘ একাকীত্ব আর হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার ব্যবহৃত মোবাইল দুটো ঘরে একটি বালতির পানিতে ডুবানো অবস্থায় পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network