আপডেট: May 25, 2026
শহিদুল ইসলাম:: পিরোজপুরের ভান্ডারিয়া ধাওয়া ইউনিয়নে গাঁজা গাছসহ মো. শাকিল হাওলাদার (২৫) নামে একজনকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের মতি হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার এর বাড়ি থেকে ৬ফুট লম্বা ১টি গাঁজা গাছসহ আটক করা হয় ।
ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাওয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মতি হাওলাদারের ছেলে শাকিল হাওলাদার এর বাড়ি থেকে ৬ফুট লম্বা ১টি গাঁজা গাছসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

