শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম ও ঢাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভোরে ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি ভারতের মিজোরামে হলেও এর প্রভাব পড়েছে মিয়ানমারেও। বাংলাদেশ সময় ভোর ৪টা ৪০ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর ১২ ঘণ্টা আগেও একটি ভূমিকম্প হয়েছিল। ভারতের স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ৪০ মিনিট) এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্র।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের চম্পাই এলাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে এ তথ্য।ভূমিকম্প বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের উপজেলাগুলোতেও অনুভূত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network