ভেজাল হলুদ-মরিচ তৈরির মিল সিলগালা

আপডেট: March 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ায় ভেজাল এবং নষ্ট উপাদান দিয়ে মরিচ এবং হলুদের গুঁড়া তৈরির অপরাধে ‘মুন্সি হলুদ মিল’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন।রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের রাজাবাজারে ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। অভিযানের সময় ১০টি পশুর খাদ্যের বস্তা, ৫টি মরিচ গুড়ার বস্তা, ৬ বস্তা হলুদ ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। গোখাদ্যের রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়া তৈরি করছিল তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরো বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান চালানো হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুঁড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু, তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুঁড়া ও হলুদ) তৈরি করেছে। এজন্য, প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় এই প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network